Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চা বিরতির আগে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই...
Homeচা বিরতির আগে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

চা বিরতির আগে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান।

দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই দুই ব্যাটারের জুটিতে চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কপালে।

তবে অবশেষে চা বিরতির আগে ভাঙা গেছে সেই জুটি। তাইজুল ইসলামের বলে ৭৯ বলে ৫৯ রান করে আউট হয়েছেন রিজওয়ান। বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট থেকে বেরিয়ে এসে আকাশে ভাসিয়ে দেন বল। সহজ ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।

রিজওয়ানের বিদায়ে ৩৪৯ রানে ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। এখনও ৬৪ রান দূরে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে।

তার সঙ্গে জুটি গড়া সালমান আলী আগা অপরাজিত আছেন ৫৫ রানে। এই সেশনে পাকিস্তানের বোর্ডে জমা হয়েছে ৯৮ রান আর হারিয়েছে ১ উইকেট।

আইএন