Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeচূড়ান্ত পর্ব শুরু বৃহস্পতিবার, লড়বে বিভাগীয় চ্যাম্পিয়ন ১৬ দল

চূড়ান্ত পর্ব শুরু বৃহস্পতিবার, লড়বে বিভাগীয় চ্যাম্পিয়ন ১৬ দল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরি নিয়ে আয়োজিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার (৪ জুন)। এ পর্বে বালকদের ৮টি ও বালিকাদের ৮টি দল পৃথকভাবে লড়বে। দলগুলো বিভাগীয় পর্যায়ে চ্যাম্পয়িন হয়ে চূড়ান্ত পর্বে উঠে এসেছে।

টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের এ খেলার উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ৬ এপ্রিল প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে অংশ নেয় ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলা/থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ২৩ মে শেষ হয়। দেশের ৮টি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা মোট ১৬টি দলের খেলবে চূড়ান্ত পর্বে। এ পর্যায়ের খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হবে এবং বালক ও বালিকা বিভাগে পৃথকভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

এএএইচ/ইএ