Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের দুই যুবক নিহত

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার...
Homeছবিটি এখন কেবলই স্মৃতি, সড়কে থেমে গেল পুরো পরিবার

ছবিটি এখন কেবলই স্মৃতি, সড়কে থেমে গেল পুরো পরিবার

কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং তাদের ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের কাস্তল ভাতশালা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার সাফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে আয়ান।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে অষ্টগ্রামের দিক থেকে মিঠামইনের দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসছিলেন। এসময় চালবোঝাই একটি পিকআপ ভ্যান মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিল। ভাতশালা ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী, স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী সন্তান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপটি আটক করেন এবং চালককে পুলিশের হাতে তুলে দেন।

ওসি লিয়াকত আলী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এসআর/জেআইএম