Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের...
Homeজুনে তথ্য সংগ্রহ, জুলাইয়ে এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু

জুনে তথ্য সংগ্রহ, জুলাইয়ে এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বর্তমানে শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। জুনের মধ্যে এ কাজ শেষ হবে। এরপর জুলাইয়ে বদলির আবেদন শুরু হতে পারে।

রোববার (২৪ মে) মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারও এ বিষয়ে আন্তরিক। আমরা সফটওয়্যার প্রস্তুত করেছি। ঈদুল আজহার পর ডাটা সংগ্রহ শুরু হবে।

বদলির আবেদন কবে থেকে শুরু হতে পারে- এমন প্রশ্নে মাউশির ডিজি বলেন, আগামী জুন মাসের মধ্যে শিক্ষকদের ডাটাবেজ সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারের নির্দেশনা মোতাবেক বদলির আবেদনের কার্যক্রম শুরু হবে।

এএএইচ/এমআইএইচএস