Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের...
Home১২৩ ফায়ার ফাইটারের সঙ্গে আগুন যুদ্ধে কাঁধ মিলিয়েছিল জনতা

১২৩ ফায়ার ফাইটারের সঙ্গে আগুন যুদ্ধে কাঁধ মিলিয়েছিল জনতা

চারদিকে অন্ধকার। ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। বাতাসে পোড়া প্লাস্টিকের গন্ধ। তখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। থামেনি আগুনের লেলিহান শিখা। পানি নিয়ে ছুটে আসছেন একের পর একে গাড়ি। আগুনের তীব্রতায় ১২৩ ফায়ার ফাইটার যখন হিমসিম তখনও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন একদল স্থানীয় জনতা।

রাজধানীর কালশি বস্তির সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যখন প্রাণপণ লড়ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা, তখন তাদের পাশেই দাঁড়িয়েছিল সাধারণ মানুষ। কাঁধে তুলে নিয়েছেন ভারী পানির পাইপ।

সোমবার (২৬ মে) পল্লবীর কালশি অগ্নি সম্বলিত বস্তিত এলাকায় আগুন নেভানোর সময় এমন চিত্র দেখা যায়।

ভয়াবহ এই আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় নেভানো হয় এই আগুন।

এদিকে রাস্তাগুলো সরু হওয়া ও আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার।

সোমবার (২৫ মে) রাতে রাজধানীর পল্লবী এলাকার কালশি বস্তিতে অগ্নি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

jagonews24

এম এ আজাদ আনোয়ার বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আমাদের কন্ট্রোল রুম থেকে আমরা সংবাদ পাই কালশী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। যেখানে প্রায় হাজার ১২০০ঘর এবং ভাঙারি দোকান রয়েছে, তিন থেকে সাড়ে তিন হাজার লোকের বসতি। এরপর ৭টা ৩২ মিনিটে আমাদের প্রথম ইউনিট এখানে উপস্থিত হয়।

পরে আগুনের ভয়াবহতা দেখে মোট ১৫টি ইউনিট ও ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় জনগণ, ভলেন্টিয়ার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা ৯ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সূত্রপাত এখনো কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

কেআর/এমআইএইচএস