রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।
শুক্রবার (২২ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭)। অন্যরা হলেন— আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।
আরও পড়ুন
কে হবে এস আলম, কে হবে সালমান এফ রহমান প্রতিযোগিতা শুরু হয়েছে
আড়াই মাস পর ছাত্রদলে পদ ফিরে পেলেন হামিম
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকার আশপাশে অভিযান চালায় ধানমন্ডি থানা পুলিশ। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোস্তাক বিশ্বাস (২২), রনি (১৯), জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), সিয়াম হোসেন (১৯), তারিক জামিল (১৯), রাজু (১৯), বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), তামিম মোল্লা (১৮), শিমুল ব্যাপারী (১৮), আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ খান (৩০)।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ৩২ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
টিটি/কেএসআর

