Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ জুন পর্যন্ত। আগ্রহী...
Homeঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

ঈদে ঘরমুখো মানুষের চাপে যান চলাচল বাড়লেও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সড়কে কাচপুর থেকে মৈকলি পর্যন্ত ৬-৭ কিলোমিটার যানবাহনের ধীর গতি হলেও বড়ো ধরনের যানজটের চিত্র দেখা যায়নি।

সোমবার( ২৫ মে) দুপুরে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘুরে মহাসড়কে যান চলাচলে স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সব পুলিশ ক্যাম্পেই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

মহাসড়কটিতে চলাচল করা লেগুনা যাত্রী মুকাদ্দিস বলেন, এই সড়কে কাচপুর থেকে মৈকলি পর্যন্ত প্রায় সময়ই যানজট থাকে। এজন্য ঈদযাত্রা নিয়ে একটা শঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত চলাচল স্বাভাবিক রয়েছে, এটা খুবই ভালো লাগছে।

ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

মেঘলা পরিবহনের চালক জাকির হোসেন বলেন, যানজট, ধীরগতি এ সড়কের নিত্য সমস্যা হলেও ঈদযাত্রায় এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শেষ পর্যন্ত যান চলাচল নির্বিঘ্ন থাকলে ঈদযাত্রায় মানুষ স্বস্তি পাবে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের (টিআই) জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শিমরাইল মোড়, সাইনবোর্ড ও তারাবো মিলিয়ে ৩৮ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের (টি আই) জসীম উদ্দীন জাগো নিউজকে বলেন, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ২৫ জন অতিরিক্তসহ মোট ৫৫ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। ঈদের ছুটিতে যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাজমুল হুদা/এফএ/এমএস