ভারতের তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভার ভোটগণনা চলছে। সোমবার সকাল থেকেই একাধিক রাউন্ডে গণনা চলার ফলে দিন শেষের মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। এই রাজ্যগুলোতে প্রায় ২৫ কোটি ভোটার গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় বিজেপি ১৯৯ আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস ৮৮ আসনে, কংগ্রেস ২, বাম ২ এবং অন্যান্যরা ২ আসনে এগিয়ে আছে। ওই অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তামিলনাড়ুতে বিজয় থালাপতির তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ১০৮ আসনে, ডিএমকে ৭১, এডিএমকে ৫৪ এবং অন্যান্যরা ২ আসনে এগিয়ে আছে।
কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ ৯০, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) ৩৫, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২ এবং অন্যান্যরা ১৩ আসনে এগিয়ে আছে।
আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৯৯, কংগ্রেস ২৩, এআইইউডিএফ ২ এবং অন্যান্যরা ২ আসনে এগিয়ে আছে। এদিকে পুদুচেরিতে এনআরসি ১৮, কংগ্রেস ৭, টিভিকে ২ এবং অন্যান্যরা ৩ আসনে এগিয়ে আছে।
টিটিএন

