Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeহাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এছাড়া ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১৫৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৬৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

এসইউজে/ইএ