Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

Why Is Gas So Much More Expensive in Some States Than Others?

Shipping, taxes, competition and environmental regulations all play a part in the cost of gasoline. That can lead to stark differences in pump prices.
Homeতালাবদ্ধ ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, পরে মিললো নারীর মরদেহ

তালাবদ্ধ ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, পরে মিললো নারীর মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা (২০) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) রাত পৌনে ৯টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার সংলগ্ন একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বর্ষা ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বর্ষা। তিনি এবং তার স্বামী নিমাইকাশারীতে মুহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত তিনদিন ধরে ওই নারীর ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আজ সন্ধ্যার পর ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমরা ঘটনাস্থল এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।’

নিহতের স্বামীর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তার খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

মো. আকাশ/এসআর/জেআইএম