Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রাজ্যের মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া...
Homeশিশু ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

শিশু ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতি মিয়া নামে এক সৎবাবাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

বুধবার (৬ মে) মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৫ মে) টাঙ্গাইল মির্জাপুরের দেওঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার মতি উপজেলার চানদহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মরহুম সবুর আলী বেপারীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

ভুক্তভোগী শিশুর মা গণমাধ্যমকে জানান, মতি মিয়া পাঁচ বছর আগে তাকে ৬ মাসের অন্তঃসত্ত্বা  অবস্থায় বিয়ে করে। গত শুক্রবার (১ মে) রাতে আমার মেয়েকে মতি ধর্ষণ করে। আমি বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় শনিবার সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, মতি মিয়া একজন মাদকাসক্ত। কয়েক মাস আগেও সে আমার অবুঝ মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসীকে জানালেও মতি মিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এ নিয়ে আমাকে একাধিকবার মারধর করে মতি মিয়া।

ওসি মানবেন্দ্র বালো বলেন, ভিকটিমের মা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন। অত্যন্ত স্পর্শকাতর এ ঘটনা শোনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবির একটি চৌকস দল ছদ্মবেশে মতিকে গ্রেফতার অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মতি মিয়াকে টাঙ্গাইলের দেওঘাটা গরুর হাট থেকে গ্রেফতার করা হয়।

মো. সজল আলী/কেএইচকে/জেআইএম