Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ওমানে নিখোঁজ কনটেন্ট ক্রিয়েটরের চারদিন পর মিললো গলিত লাশ

মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান) থেকে ওমানপ্রবাসী তরুণ ব্যবসায়ী মিজান। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অর্জন করেছিলেন ব্যাপক পরিচিতি। তার অনুসারীর সংখ্যা...
Homeতোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আটক ৭

তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আটক ৭

রাজধানীর ধানমন্ডিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়াসহ মিছিল করার ঘটনায় সাতজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (১ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা যায়নি।

এদিন সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানে ‌‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা। এক পর্যায়ে মিছিল করার চেষ্টা করলে সেখান থেকে সাতজনকে আটক করে পুলিশ।

এন এম নাসিরুদ্দিন জানান, তোফায়েল আহমেদের জানাজা শেষে কয়েকজন সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল। পরে সেখান থেকে সাতজনকে আটক করা হয়।

আটকদের রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাইসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

কেআর/এমআরএম