Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

সীমান্তে হত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার...
Homeদুই যুগ পেরিয়ে শেকৃবির ‘সপ্তক’

দুই যুগ পেরিয়ে শেকৃবির ‘সপ্তক’

দুই যুগ পার করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’। সুরের মূর্ছনা ও নৃত্যের ঝংকারে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস মাতিয়ে রাখা সংগঠনটির এই সাফল্য উদ্‌যাপনে আয়োজিত হয়েছে দুই যুগপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে ছিল সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। 

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং সপ্তকের মডারেটর ড. মো. ছরোয়ার হোসাইন।

আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের পর জাবিতে পুনরায় বসেছে শিক্ষক নিয়োগ বোর্ড
জবির আস-সুন্নাহ হলে ২১ ব্যাচের আবেদন শুরু

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ও সুস্থ সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। প্রক্টর আরফান আলী বলেন, ‘সুস্থ সংস্কৃতি একটি জাতির জন্য অপরিহার্য। সপ্তকের মতো সংগঠনগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করলে আমরা অপসংস্কৃতির আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে পারবো।’

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক আশাবুল হক মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন একসঙ্গে কাজ করলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।

উপ-উপাচার্য বেলাল হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ধীরে ধীরে আরও আধুনিকায়ন করবো। একাডেমিক পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ।’

শেকৃবি ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠন ‘সপ্তক’ ২০০২ সালের ২৫ বৈশাখ ‘সুরের মূর্ছনায়, নৃত্যের ঝংকারে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে।
 
এমডি‌এস‌এ/একিউএফ