ভোলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তর নাম ইমাম সর্দার (৩৫)। তিনি দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামের মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ওই নারীর বসতঘরের রান্নাঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে ইমাম সর্দারের গোপনাঙ্গে আঘাত করেন। পরে চিৎকার করতে করতে ওই ব্যক্তি পালিয়ে যান।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

