Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মৌলভীবাজারে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাসচালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।...
Homeধর্ষণে সংকটাপন্ন ৬ বছরের শিশু, অভিযুক্ত কিশোর আটক

ধর্ষণে সংকটাপন্ন ৬ বছরের শিশু, অভিযুক্ত কিশোর আটক

নাটোরের সিংড়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছরের এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই অভিযুক্ত কিশোরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার লালোর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়িতে একা ছিল। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের এক কিশোর (১২) আকস্মিকভাবে ঘরে প্রবেশ করে। এরপর সে তাকে ধর্ষণ করা হয়। এসময় শিশুটির কান্নাকাটি ও চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। একই সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।

শিশুটিকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত কিশোর ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস