Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ফিস্টুলামুক্ত জীবন হোক প্রতিটি নারীর অধিকার

প্রতি বছর ২৩ মে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক প্রসূতি ফিস্টুলা প্রতিরোধ দিবস’। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি কেবল একটি স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি নয়; এটি নারীস্বাস্থ্য, মাতৃমৃত্যু...
Homeনির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাটের আয়োজন

নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাটের আয়োজন

ঈদুল আজহা উপলক্ষে সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ হাট বসানো হচ্ছে।

সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বিদ্যালয় মাঠে যেন কোনোভাবেই গরুর হাট বসানো না হয়। তবে একটি প্রভাবশালী মহল কোনো কিছুর তোয়াক্কা না করেই ঈদুল আজহা উপলক্ষে মাঠে হাট বসানো হচ্ছে।

প্রায় শতবর্ষী সৈয়দপুর উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লিংক সড়কের মুখেই বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। বিদ্যালয় মাঠে সারিসারি ভাবে পুঁতে রাখা হয়েছে বাঁশ। গরু ব্যাপারিদের জন্য ফুট হিসেবে স্থান নির্ধারণ করা হচ্ছে। ২৬ মে (মঙ্গলবার) ওই মাঠে পশু বেচা-কেনার আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর গরুর হাট বসার পর পুরো মাঠ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে দুর্গন্ধে ক্লাস করা যায় না। এখানে বাজার না বসাতে আন্দোলন করেছি, নিষেধ করেছি—কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর নির্দেশনা থাকলেও তা মানছেন প্রভাব শালীরা। প্রশাসন বিষয়টি জেনেও অজ্ঞাত কারণে নিরব রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছেন, গরুর হাট বসার কারণে প্রতিবছর এই মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। যা কারণে ঈদ যাত্রায় মানুষের জনদুর্ভোগ বেড়ে যায় কয়েকগুন। তাদের দাবি বিদ্যালয় মাঠকে হাটমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথানায় মহাসড়ক অবরোধ করে দাবি দায় করা হবে।

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ শাহীন শাকিল বলেন, আমরা প্রতি বছরই নিষেধ করি, কিন্তু কথা কেউ শোনে না। অন্যত্র ইজারা দেওয়া হলেও জোর করেই বিদ্যালয় মাঠে হাট বসানো হয়।

ইজাদার শাহীন কাদেরকে (মেম্বার) একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেন, বিদ্যালয় মাঠে গরুর হাট বসানো বেআইনি। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম