Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জনমদুখী আনোয়ারার খাবার-ওষুধের খরচ চলে ইট ভেঙে

চোখে মুখে ক্লান্তি আর কাঁপা কাঁপা হাতে লোহার হাতুড়ি দিয়ে একের পর এক ইট টুকরো করছেন। এরপর ওই টুকরো ইটগুলোকে বস্তায় ভরে সারিবদ্ধভাবে নিজের...
Homeপাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়নি

পাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়নি

দক্ষিণী চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এই সময়ের মধ্যে দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

বিচ্ছেদের পর এতদিন আর কখনোই প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে সম্প্রতি সেই চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে। হায়দরাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে একই ছাদের নিচে উপস্থিত হন এই সাবেক দম্পতি।

জানা গেছে, প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের আসরে যোগ দেন তারা। সেখানে নিজের স্ত্রী শোভিতা ধুলিপালাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন নাগা চৈতন্য। অন্যদিকে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন সামান্থা।

একই অনুষ্ঠানে তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা। অনেকেই জানতে চান, এতদিন পর কি মুখোমুখি হয়েছেন তারা? তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সচেতনভাবেই একে অপরকে এড়িয়ে চলেছেন দুই তারকা এবং অনুষ্ঠানে আলাদা সময় কাটিয়েছেন। ফলে কোনো কথোপকথন হয়নি বলেই জানা গেছে।

এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন পথে এগিয়েছেন দুজন। ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ নিদিমোরু। এর আগে ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি।

আরও পড়ুন:
ইতিহাস গড়ে থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও এখন এমএলএ
‘ধুরন্ধর’ বিতর্কে আইনি জট কাটল, আদালতে সমাধান

অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। এরপর থেকেই সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

সব মিলিয়ে অতীতকে পেছনে ফেলে নতুন সম্পর্কে এগিয়ে চলেছেন দুজনই। সাম্প্রতিক এই ঘটনাও যেন প্রমাণ করে- একই অনুষ্ঠানে থাকলেও দূরত্ব বজায় রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন সামান্থা ও নাগা।

এমএমএফ/এমএস