Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বাসের ধাক্কায় প্রাণ গেলো সহকারী প্রকৌশলীর

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার বাংলা বাজার (পাকিস্তান বাজার) এলাকায় বাসের ধাক্কায় পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে এ...
Homeপ্রথম সেশনে হালকা অনুশীলন আর্জেন্টিনার

প্রথম সেশনে হালকা অনুশীলন আর্জেন্টিনার

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা দল এখন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আগে সবশেষ দুই প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে দলের সদস্যরা। আগামী ৬ ও ৯ তারিখ হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। চোটের কারণে বেশ কিছু খেলোয়াড়কে এই অনুশীলনে পাওয়া যায়নি। তবে প্রস্তুতি ম্যাচের ক্যাম্পে ডাকা সকলেই উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা শিবির এসে পৌঁছায় মেজর লিগ সকারের দল স্পোর্টিং কানসাসের অনুশীলনের মাঠ কম্পাস মিনেরার্লস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের জন্য।

তীব্র গরম থাকার পরও জিম সেশন দিয়ে শুরু হয় অনুশীলন। এরপর মাঠেও কিছুক্ষণ হালকা অনুশীলন চলে। যেহেতু এটি প্রথম সেশন ছিল তাই ভারি কোনো সেশন রাখা হয়নি। বিশেষ করে চোটের ঝুঁকি এড়াতে।

রোববার বিকালে বিশ্বকাপের দেশে শিষ্যদের নিয়ে পৌঁছান কোচ লিওনেল স্কালোনি। কিন্তু তার জানা রয়েছে, প্রস্তুতি ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তিনি পাচ্ছেন না চোটের কারণে। বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেস, যিনি হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। আর সবশেষ চোটে পড়েন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনে আঙুলে চোট পান। সেই আঙুল নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেন। বর্তমানে তিনি কানসাস সিটি ক্যাম্পে ব্যান্ডেজ অবস্থায় অনুশীলনে অংশ নিচ্ছেন।

নিকো পাজ এখনো বাম হাঁটুর অস্বস্তিতে ভুগছেন। হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে এই চোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে ক্রিশ্চিয়ান রোমেরো ধীরে ধীরে পুনর্বাসনের শেষ ধাপে প্রবেশ করছেন। একইভাবে হুলিয়ান আলভারেজ এপ্রিলের শেষ দিকে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পাওয়া গোড়ালির ইনজুরি কাটিয়ে দ্রুত ফিট হওয়ার পথে আছেন। এছাড়া নিকোলাস গঞ্জালেস, গনজালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনাও চোটের সমস্যায় আছেন।

এই পরিস্থিতিতে কোচিং স্টাফ বিকল্প হিসেবে কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন। সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডোমিঙ্গেজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিমো পেরোনে, এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আর্জেন্টিনা বিশ্বকাপের পুরো সময়টাজুড়ে থাকবে কানসাস সিটি বেস ক্যাম্পে। সেখান থেকে ম্যাচ ভেন্যুতে গিয়ে ম্যাচ খেলে আবার ফেরত আসবে। তবে আগে তাদের খেলতে হবে কয়েকটি প্রীতি ম্যাচ। শুক্রবার তারা যাবে টেক্সাসে। যেখানে শনিবার হন্ডুরাসের বিপক্ষে কলেজ স্টেশনে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে।

এরপর রবিবার তারা আবার অনুশীলন করবে এবং সোমবার যাবে আলাবামায়। সেখানে মঙ্গলবার তারা আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে অবার্ন শহরে।

দলের পরিকল্পনা হলো অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কানসাসকেই প্রধান ক্যাম্প হিসেবে রাখা।

আইএন