Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeপ্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: মাসুদ সাঈদী

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির মালয়েশিয়া আগমন উপলক্ষে কুয়ালালামপুরে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের আল রাওশা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি.এম. ইমদাদুল হক। এতে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শেয়ারহোল্ডার, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোচনা।

jagonews24

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) মো. হাফিজুর রহমান এবং পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আবু তাইব রাশেদ। সভায় সভাপতিত্ব করেন ড. অ্যাডভোকেট মোহাম্মদ বেলাল হোসেন।

প্রধান বক্তার বক্তব্যে ডি.এম. ইমদাদুল হক আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম, পর্যটন শিল্পে আধুনিক বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে হলে সমন্বিত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা বলেন, বর্তমানে বিশ্বব্যাপী হালাল ট্যুরিজম একটি সম্ভাবনাময় খাত হিসেবে দ্রুত বিকাশ লাভ করছে। বাংলাদেশেও এ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রবাসীদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এক্ষেত্রে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড একটি আধুনিক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

jagonews24

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের শ্রম, মেধা ও বিনিয়োগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক ব্যবস্থাপনা এবং প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মালয়েশিয়া প্রবাসী শেয়ারহোল্ডাররা।

এমআরএম