Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল...
Homeপ্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর

প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা পাঁচ সন্তানের জননীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন উপজেলার একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার নাম মো. খালেক।

আমেনা খাতুন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী মো. জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর ধরে আমেনার প্রেমের সম্পর্ক ছিল। জালাল সিদ্দিক আলীর ছেলে। তবে প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন। এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে প্রেমিক জালালের বাড়িতে গিয়ে ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত পোকা মারার বিষ ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন আমেনা খাতুন। পরে অসুস্থ অবস্থায় জালালের দুলাভাই শিপন মিয়া ও তার বোন ফারজানা পারভীন তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নারী আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর