Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল...
Homeরামিসা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি আজ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানি সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে অভিযোগপত্র আমলে নিয়ে এ দিন শুনানির তারিখ ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি-না, সে বিষয়ে আজ আদালতে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা দিলো পুলিশ

অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয় বলে জানা গেছে।

এর আগে গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

ঘটনার পর স্বপ্না আক্তারকে প্রথমে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা।

এমডিএএ/এসআর