Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অটোমেশন হচ্ছে স্বাস্থ্যখাত, আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম, নগদ লেনদেনের অস্বচ্ছতা, রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণে দুর্বলতা এবং চিকিৎসকদের আয়ের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ মোকাবিলায় পুরো খাতকে অটোমেশনের আওতায়...
Homeফরিদপুরে ভিজিএফের চাল বিতরণ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরে ভিজিএফের চাল বিতরণ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ তুলে আকরাম নামের এক যুবক ফেসবুকে লাইভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সোহাগের সমর্থকদের সঙ্গে আকরামের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এনকেবিএন/একিউএফ