Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

রাজস্ব তহবিল থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন বলে...
Homeবগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৫৬)। তিনি বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজারের ছেলে ও কুড়াহার দক্ষিণ পাড়ার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশরাফ আলী মোটরসাইকেলে করে নাগর বন্দর থেকে কুড়াহারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান ডলার জানান, মরদেহ চাকার নিচে পিষ্ট হয়ে বিকৃত হয়ে যায়। পরে লোকজন নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করার চেষ্টা করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও আলুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলবি/একিউএফ