Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ

পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ‎পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে কারখানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মরত শ্রমিকরা। ফলে সকাল থেকে কয়েক...
Homeবরিশালে পরিবহন শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ: বাস ভাঙচুর, আহত ২

বরিশালে পরিবহন শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ: বাস ভাঙচুর, আহত ২

বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএম কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএমএফ পরিবহনের একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাস কালি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বাসচালক রাজা মল্লিক জানান, উজিরপুরের ইচলাদী পাম্প থেকে তেল নেওয়ার পর বাস ছাড়ার সময় শাকিল নামের এক শিক্ষার্থী বাসের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। তাকে সরে যেতে বললেও না সরায় হর্ন দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

চালকের অভিযোগ, পরে ওই শিক্ষার্থী বাসের ছবি তুলে হুমকি দেন। বাসটি বরিশালে পৌঁছালে ২০-২৫ জন ব্যক্তি রড, পাইপ ও লাঠি নিয়ে বাসে উঠে হামলা চালায়। এতে চালক আহত হন এবং বাসটি ভাঙচুর করা হয়।

তবে বাসে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা। তাদের দাবি, বাস শ্রমিকরাই প্রথমে তাদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল গুরুতর আহত হন।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল এবং বাসচালক রাজা মল্লিক বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাওন খান/এফএ/এএসএম