Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজার

আর দু’দিন পরেই পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্তু এমন সময়েও হাসি নেই কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের মুখে। কারণ,...
Homeবাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজার

বাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজার

আর দু’দিন পরেই পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্তু এমন সময়েও হাসি নেই কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের মুখে। কারণ, তাদের বেচাকেনায় চলছে মন্দাভাব। বাংলাদেশি ক্রেতার অভাবে ঈদের আগমুহূর্তেও জমে ওঠেনি কলকাতার ঈদবাজার।

কলকাতা নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। একটু বেশি লাভের আশায় সারা বছর এখানকার ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের আশায় বসে থাকেন। কিন্তু এবার প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশিদের দেখা পাচ্ছেন না তারা। বর্তমান ইরান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রভাব তো রয়েছেই, তার ওপর ঈদুল আজহায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কম থাকা কলকাতার ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

আরও পড়ুন>>
পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধ, বিপাকে হিন্দু খামারিরা
গরু কোরবানিতে কড়াকড়ি, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে দুম্বা-খাসি

বর্তমানে নিউমার্কেট চত্বর এবং নাখোদা মসজিদ সংলগ্ন এলাকার বাজারে হাতেগোনা কিছু বাংলাদেশির দেখা মিলছে। এ কারণে স্থানীয় ক্রেতাদের ওপরই নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের।

কলকাতা নিউমার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী রাজেশ তিওয়ারি জাগোনিউজকে বলেন, ‘বাংলাদেশি পর্যটক অনেক কম আসছে। আমাদের আশা, বাংলাদেশ-ভারতের কোনো সমস্যা যদি থেকে থাকে, সেগুলো মিটে গিয়ে আবার কলকাতায় বাংলাদেশিদের ঢল নামবে।’

নাখোদা মসজিদ সংলগ্ন এলাকায় ক্ষুদ্র পোশাক ব্যবসায়ী জামিল আহমেদ মীর জানান, ‘ঈদুল আজহায় যতটা ব্যবসার আশা করি, ততটা হয়নি। বাংলাদেশি পর্যটকরা আগে বেশ বড় সংখ্যায় এখানে আসতেন। কিন্তু কয়েক বছর ধরে সংখ্যাটা একদমই কম। তাই আমাদের নির্ভর করতে হচ্ছে স্থানীয় ক্রেতাদের ওপর। সবাই পশু কোরবানিতে ব্যস্ত থাকায় কেনাকাটার ঝোঁক একটু কম।

ডিডি/কেএএ/