লাঞ্চের আগে দুই উইকেট হারালেও হাল ধরেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজন মিলে ৯০ রানের জুটিও পার করে ফেলেন। অস্বস্তি শুরু হয় স্বাগতিকদের। তবে সেই অস্বস্তি দূর করেছেন স্পিনার তাইজুল ইসলাম বাবর আজমকে ফিরিয়ে।
সিলেটে ৪৭ রান করা বাবর তাইজুলের বলে সাজঘরে ফিরেছেন। যদিও ভালো বলে আউট হননি তিনি। লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়ার পথে তাঁর ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ১৩৩ রানে তৃতীয় উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।
বাবরের বিদায়ে ভেঙেছে শান মাসুদের সঙ্গে ৯২ রানের জুটি। তবে অধিনায়ক শান মাসুদ অপরাজিত আছেন ৫২ রাব করে। তার সঙ্গে যোগ দিয়েছেন নতুন ব্যাটার সৌদ শাকিল। এখন বোর্ডে তাদের রান ৩ উইকেটে ১৩৭। জয়ের জন্য দরকার আরও ৩০০ রান।
দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।
আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।
আইএন

