Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা সামিউল ইসলাম অভি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩০ মে) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার...
Homeবিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা সামিউল ইসলাম অভি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩০ মে) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ২০ মে বিকেলে উপজেলার ছোট শিমুলতলার পানহাটিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে পলাশবাড়ী থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।

নিহত সামিউল জামায়াতের পৌর শাখার অফিস সম্পাদক ছিলেন। তিনি হোসেনপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং পৌর শহরের সিধন গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ মে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে চোট পান সামিউল। ওই দিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি যান। তবে অবস্থার অবনতি হলে ২৯ মে দুপুরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চান মিয়া বলেন, ‘প্রতিপক্ষের ইটের আঘাতে সে অসুস্থ হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।’

তবে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল বলেন, ‘পানহাটি নিয়ে সেদিনের ঘটনায় পলাশবাড়ী উপজেলা বিএনপির নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এ বি এম রশীদুল বারী বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এএনএইচএস/একিউএফ