Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গরমে খেতে পারেন পুদিনার পরোটা

একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পুরো দিনটাকেই সুন্দর করে তুলতে পারে। কিন্তু সকালের ব্যস্ততা আর তাড়াহুড়ার মধ্যে অনেক সময়ই বোঝা যায় না কী রান্না...
Homeবিয়ে প্রসঙ্গে খোলামেলা প্রভা, দিলেন স্পষ্ট বার্তা

বিয়ে প্রসঙ্গে খোলামেলা প্রভা, দিলেন স্পষ্ট বার্তা

ছোটপর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাসে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে সম্প্রতি বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কিছু প্রশ্নে বিরক্ত হয়ে খোলামেলা প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

একটি ভিডিও বার্তায় প্রভা বলেন, ভক্তদের ভালোবাসা ও আগ্রহকে তিনি সম্মান করেন, কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা জরুরি। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো পাবলিক প্লেসে হঠাৎ করে কেউ যদি জিজ্ঞেস করেন, ‘আপা বিয়ে করছেন না কেন?’- তাহলে সেটি ভদ্রতার মধ্যে পড়ে না এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

বিয়ে, জন্ম ও মৃত্যু- এই তিনটি বিষয়কে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন প্রভা। তিনি বলেন, ‘এই বিষয়গুলো আল্লাহ নিজের হাতে রেখেছেন। কার জীবনে কখন কী ঘটবে, তা কেউ জানে না। আমার ভাগ্যে বিয়ে থাকলে তা হবেই, আর না থাকলে জোর করে কিছুই সম্ভব নয়।’

নিজের জীবনের নানা সংগ্রামের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আল্লাহ হয়তো আমার ভালোর জন্যই অনেক কিছু আমার জীবনে রাখেননি। আমার সংগ্রাম একমাত্র তিনিই জানেন। সবার কাছে আমাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার বোঝাপড়া ঠিক থাকলেই যথেষ্ট।’

আরও পড়ুন:
মৌসুমী ভালো মানুষ, সঠিক চুক্তি থাকলে অস্বীকার করতেন না : রবি চৌধুরী 
জানি না, মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না : ডলি জহুর 

সবশেষে ভক্তদের উদ্দেশে প্রভা ব্যক্তিগত বিষয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন না করার আহ্বান জানান এবং পারস্পরিক সম্মান বজায় রাখার অনুরোধ করেন।

এমএমএফ