Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর

শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক, মানবিক ও...
Homeবিশ্বকাপ ধরে রাখতে কতজন বিশ্বজয়ীকে রাখলেন স্কালোনি, নতুন মুখ কয়টি?

বিশ্বকাপ ধরে রাখতে কতজন বিশ্বজয়ীকে রাখলেন স্কালোনি, নতুন মুখ কয়টি?

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার যে ডেডলাইন তার একেবারে শেষ মুহূর্তে এসে দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। স্বাভাবিকভাবেই লিওনেল মেসিকে কেন্দ্রবিন্দু বানিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেন কোচ। ২৬ সদস্যের এই দল নিয়ে এখন চলছে তুমুল বিশ্লেষণ। এই দলটি বিশ্বকাপ ধরে রাখতে পারবে তো? পারবে তো প্রত্যাশা পূরণ করতে?

লিওনেল স্কালোনি শুধু লিওনেল মেসির ওপরই ভরসা করেননি, ২০২২ বিশ্বকাপজয়ী দলের আরও বেশ কয়েকজন ফুটবলারকে দলে রেখেছেন স্কালোনি। যারা কাঁধে কাঁধ মিলিয়ে ২০২২ সালে কাতার থেকে বিশ্বকাপ জয় করে ফিরেছিলেন আর্জেন্টিনায়। শিরোপা ধরে রাখতে স্কালোনি পুরনো নাবিকদের ওপরই আস্থা রাখেননি শুধু। দলে নিয়ে এসেছেন ফ্রেশ ব্লাড। তিনি আস্থা রেখেছেন আরও বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে।

১৯৬২ সালে ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার ক্ষমতা রয়েছে এবারের আর্জেন্টিনা দলের। লিওনেল মেসিরা কী পারবেন ইতালি এবং ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপ জয় করতে?

লিওনেল স্কালোনি চূড়ান্ত করা ২৬ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন কাতার ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ সদস্য। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৯ নতুন মুখ।

বিশ্বকাপজয়ী স্কোয়াডের মূল কাঠামো ধরে রেখেই দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি।

তবে কাতার বিশ্বকাপজয়ী দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এবারের দলে জায়গা পাননি। বয়সের কারণে বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির কারণে দলে নেই হুয়ান ফয়থ। এছাড়া পারফরম্যান্স ও কৌশলগত কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনা।

তাদের জায়গায় স্কোয়াডে যুক্ত হয়েছেন কয়েকজন তরুণ প্রতিভাবান ফুটবলার। এর মধ্যে ভ্যালেন্তিন বারকো ও নিকো পাজকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া কাতার বিশ্বকাপের সময় ইনজুরির কারণে সুযোগ না পাওয়া জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেস এবার স্কোয়াডে ফিরেছেন। বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নিয়েছেন ফ্লাকো লোপেজও।

স্কালোনির লক্ষ্য পরিষ্কার- অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে আবারও বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামা। এবার লক্ষ্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা।

২০২৬ বিশ্বকাপে খেলা ১৭ বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার

* এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা)
* জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই)
* নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওন)
* গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট)
* লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
* ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম)
* নিকোলাস ওতামেন্দি (বেনফিকা)
* নাহুয়েল মেদিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)
* লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স)
* রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি)
* এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)
* আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)
* এনজো ফার্নান্দেজ (চেলসি)
* হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)
* লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
* থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ)
* লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান)

বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া ৯ নতুন মুখ

* হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)
* লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই)
* ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্শেই)
* ভ্যালেন্তিন বারকো (রাসিং স্ট্রাসবুর্গ)
* জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস)
* নিকো গঞ্জালেস (অ্যাটলেটিকো মাদ্রিদ)
* হুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)
* নিকো পাজ (এএস কোমো)
* হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)

কাতার বিশ্বকাপজয়ী দল থেকে নেই যে ৯ চ্যাম্পিয়ন

* ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
* জার্মান পেজ্জেলা (রিভার প্লেট)
* হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল)
* মার্কোস আকুনিয়া (রিভার প্লেট)
* গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া)
* আলেহান্দ্রো গোমেজ (পাদোভা)
* অ্যাঞ্জেল ডি মারিয়া (রোজারিও সেন্ট্রাল)
* অ্যাঞ্জেল কোরেয়া (তিগ্রেস)
* পাওলো দিবালা (রোমা)

অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা এবারও আকাশছোঁয়া। কাতারের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মেসির নেতৃত্বে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।

আইএইচএস/