Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeবৃষ্টির পানিতে ভেলা বানিয়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

বৃষ্টির পানিতে ভেলা বানিয়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা সম্পর্কে প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি স্থানে কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল হানজালা ও সিদ্দিক। খেলার একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ওই স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম