Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের...
Homeভিজিডির চাল আত্মসাত করায় চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

ভিজিডির চাল আত্মসাত করায় চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৭.৮ মেট্রিক টন চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করছেন আদালত।

রোববার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর এলাকার আতিয়ার গাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের আওতায় ২০১৮ সালের ডিসেম্বরে ২৬০ উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট সাত হাজার ৮০০ কেজি (৭.৮ মেট্রিক টন) ভিজিডির চাল বরাদ্দ দেওয়া হয়। বাঘুটিয়া ইউপির তৎকালীন চেয়ারম্যান বাবুল আক্তার সরকারি গুদাম থেকে এই চাল উত্তোলন করেন। তবে উত্তোলিত চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে এবং পরিষদে না নিয়ে তা আত্মসাৎ করেন। এ ঘটনায় ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দেন।

প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার। মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে অভিযুক্ত করে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন।

আদালত দীর্ঘ্য সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আত্মসাৎকৃত চালের সমমূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য হবে।

মিলন রহমান/এএইচ/এমএস