Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু রাহাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও অভিযুক্ত শিক্ষক ওই শিশুকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।

পুলিশ জানায়, ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। এরপর শিশুটির মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তারাকান্দা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

হোসাইন সুলভ/কেএইচকে/এমএস