Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু। বুধবার (৬ মে) বিকেলে...
Homeমিরপুরে বিশেষ অভিযানে তিন চাঁদাবাজসহ গ্রেফতার ৫৪

মিরপুরে বিশেষ অভিযানে তিন চাঁদাবাজসহ গ্রেফতার ৫৪

মিরপুর মডেল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন

গ্রেফতাররা হলো- মোহাইমিনুল ইসলাম (৩০), তৌফিক আজম (২১), রিফাত হোসেন (২২), নাঈম (১৯), আবু রায়হান (২৫), বিপ্লব হোসেন রমজান (২৩), সারোয়ার খান (১৯), আকাশ (২০), সানজিদ হোসেন শান্ত (২১), মোজাহিদুল ইসলাম (৩৩), পারভেজ আহমেদ (২৯), শামীম ইসলাম (২৫), রুহুল আমিন (২৫), রাসেল (২০), বিপ্লব (২৬), মুন্না (১৮), হাসিবুল হাসান (১৮), জোহান (২০), নূরনবী (৩০), রাজন (৩৬), শেখ হাসিব (২৩), রবিন হোসেন (২৮), সামিউল সিয়াম (২০), ফুয়াদ (২৫), রবিউল ইসলাম (২৭), মাতিন রানা (২৬), শেখ আব্দুল আরাফ (২৬), শাফিন সাঈদ (২৩), বিল্লাল (২৬), আদনান, পারভেজ (৩০), অয়ন (২৪), সিয়াম আহমেদ (২০), জুবায়ের হাসান কাব্য (২১), অমিত সরকার (২৬), নয়ন (৩২), ইমতিয়াজ (১৯), আজমীর হোসাইন (২৬), ইসমাইল হোসেন জীবন (১৮), শাকিল (১৯), আশরাফুল (১৯), আলীউল ইসলাম, নাসিফ ফুয়াদ (২৪), হৃদয় জয়ধর (২০), জুরান চাকমা (২৬), সাব্বির আহমেদ (৩০), টুলটুল (২৫), জামাল (৩০), সুজন (৩৮), জিসান (২০), মিরাজ উজ জামান সরকার (২৮), শামীম আহমেদ (৩৮), জুয়েল আহমেদ প্রাপ্ত (১৮) এবং আলফারাবি ইসলাম (২০)।

ডিএমপির মিরপুর মডেল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমএএইচ/