Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘উলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদার করতে উলবাকিয়া (Wolbachia) পদ্ধতি ব্যবহার করে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়টি...
Homeমির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা

মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদের আগেই দেশে ফেরার পরিকল্পনা

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বলেন, মির্জা আব্বাস বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিওবার্তার মাধ্যমে সবার সামনে আসবেন এবং সবার কাছে দোয়া চাইবেন।

চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়া ও থেরাপি শেষ করে শিগগির তিনি দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন।

কেএইচ/এএমএ