Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পরিকল্পনা-ভ্যাকসিনেশনে খুলতে পারে গবাদি পশু রপ্তানির দুয়ার

হবিগঞ্জের হাওরের বিস্তীর্ণ সবুজে প্রতিদিনই দেখা মেলে এক জীবন্ত জনপদের। ভোরের আলো ফুটতেই সারি সারি গরু নিয়ে হাওরের পথে ছোটে রাখাল, দিনভর চলে অবাধ...
Homeমুশফিকুর রহিমের হাতে টি-স্পোর্টসের স্মারক

মুশফিকুর রহিমের হাতে টি-স্পোর্টসের স্মারক

২০০৫ সালের মে মাসে লর্ডসে টেস্ট অভিষেক, ২০২৫ সালের নভেম্বরে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট একাদশে নাম লিখিয়ে দারুণ এক মাইলস্টোন পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন এই ক্রিকেটার।

বাংলাদেশের জনপ্রিয় সব খেলা সম্প্রচারে এদেশের ক্রীড়াপ্রেমীদের হৃদয় জয় করে নেয়া টি-স্পোর্টস মুশফিকুর রহিমকে বিশেষভাবে স্মরণের উদ্যোগ নিয়েছে। তার শততম টেস্টকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে বিসিবির লম্বা সময়ের মিডিয়া রাইটস পার্টনার টি-স্পোর্টস নিয়েছে বিশেষ উদ্যোগ।

মুশফিকুর রহিমের স্কেচ কাঠে খোদাই করে ১০০তম টেস্টের পথে তার ক্যারিয়ার হাইলাইটস সুদৃশ্য বিশাল এক ফ্রেমে বাঁধাই করেছে টি-স্পোর্টস। সেই স্মারকটি তার নিজের ১০১তম টেস্টে শেষে মুশফিকুর রহিমের হাতে তুলে দেওয়া হয়। যে টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ের আনন্দ উদযাপন শেষে মুশফিকুর রহিমের হাতে এই স্মারকটি তুলে দিয়েছেন টি-স্পোর্টসের হেড অব রিসার্চ এন্ড ডেভেলপম্যান্ট শামীম চৌধুরী।

এ সময়ে উপস্থিত ছিলেন টি-স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রিফাত এমিল এবং রাহুল রায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যতিক্রমধর্মী এই উপহার পেয়ে টি-স্পোর্টসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম।

আইএইচএস/এমআরএম