Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শ্বেতী রোগ থেকে মুক্তির দোয়া

শ্বেতী রোগ থেকে মুক্তি পেতে এবং শ্বেতী-কুষ্ঠসহ যে কোনো দুরারোগ্য ও কঠিন রোগ-ব্যাধি থেকে বেঁচে থাকতে বেশি বেশি পাঠ করুন এই দোয়াটি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ...
Homeমেঘনার চরে ঘুরতে গিয়ে আটকা দেড় শতাধিক পর্যটক

মেঘনার চরে ঘুরতে গিয়ে আটকা দেড় শতাধিক পর্যটক

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত তারা ফিরতে পারেননি। তাদের উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থল গেছে। নদীতে ভাটার পর জোয়ার এলেই তাদের ফিরিয়ে আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বিকেলে ইঞ্জিনচালিত কয়েকটি নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যান। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকি নিয়ে আর তাদের ফেরা হয়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদের সময় লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ চর আলেকজান্ডারের বেড়িবাঁধে ঘুরতে আসেন। জায়গাটি মিনি কক্সবাজার হিসেবেও পরিচিত। এর মধ্যে নদী বেষ্টিত চরেও অনেকে ঘুরতে যান। শুক্রবার বিকেলেও তেমন কিছু মানুষ যান। এর মধ্যে শিশুরাও রয়েছে।

রাতে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘চরে দেড় শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন নদীতে ভাটা, জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে তাদের নিয়ে আসা হবে।’

কেকে/একিউএফ