Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গাইবান্ধায়‎ বজ্রপাতে মা-ছেলের মৃত্যু ‎‎

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ‎বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ‎ নিহতরা-...
Homeযশোরে উদ্ধার হওয়া ৩৫ বোমা-ককটেল নিষ্ক্রিয় করলো এটিইউ

যশোরে উদ্ধার হওয়া ৩৫ বোমা-ককটেল নিষ্ক্রিয় করলো এটিইউ

যশোরের অভয়নগরে ৫টি মামলায় উদ্ধার করা ৩৫টি বোমা ও ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণ দল অভয়নগর থানা সংলগ্ন ভৈরব নদ তীরবর্তী বালুর মাঠে বোমা ও ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘৫টি মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৩৫টি বোমা/ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা থেকে আসা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণের একটি চৌকশ দল দুপুর ১২টার দিকে বোমা/ককটেলগুলো নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে। এ সময় ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ওসি আরও বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে ৩৫টি বোমা/ককটেল নিষ্ক্রিয়করণ করা হয়। আদালতের নির্দেশনায় এগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

মিলন রহমান/কেএইচকে/এএসএম