দীর্ঘদিন ধরে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত যশোরের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অনিয়ম, রোগীদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালের মাধ্যমে রোগী বাণিজ্যের অভিযোগ আসে। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, স্বাস্থ্যসেবার নামে প্রতারণা, দালাল নির্ভর ব্যবসা এবং অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রহমান/এএইচ/জেআইএম

