দেশজুড়ে বাড়তে থাকা হাম আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩টি হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এনএইচএ’র দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে। হাম আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা, পরামর্শ ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহযোগিতা পেতে অভিভাবকরা নির্ধারিত চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের জন্য দায়িত্বে রয়েছেন ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০)।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগিতার জন্য রয়েছেন ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৫৫৮৯৫৯৬৫০)।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০৭৫২৪৮৭)।
এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশপাশের হাসপাতালের জন্য যোগাযোগ করা যাবে ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) এবং ডা. তাওফিক ইমনের (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে।
অন্যদিকে, ঢাকা ডিএনসিসি হাসপাতালে দায়িত্বে রয়েছেন ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪)। এছাড়া মিরপুর-২ এলাকার ডা. এমআর খান শিশু হাসপাতালে যোগাযোগ করা যাবে ডা. আশিকুর রহমান শুভর মোবাইল নম্বরে (০১৬৭৬৫৬৫১১৮)।
এনএইচএ জানিয়েছে, হাম আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তি কমাতে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে।
এসইউজে/এমএমকে

