Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

‘ফাঁকা ঢাকায়’ ফেরা শুরু, সড়কে বেড়েছে গণপরিবহন

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আজ। টানা সাতদিনের ছুটির শেষদিনে ঘরে ফেরা মানুষেরা অনেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকার সড়কে আজ গণপরিবহন...
Homeযুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি, জানালো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি, জানালো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। এছাড়া, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অবশ্যই ইরান ও ওমানের মাধ্যমে নির্ধারিত হবে।

একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানানোর পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হলো।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘সমঝোতার বিষয়ে, আমি আপনাদের সঙ্গে কথা বলার সময় যেমনটি বলেছিলাম, বার্তা আদান-প্রদান চলছে, তবে এখনো চূড়ান্ত চুক্তি অর্জিত হয়নি।’

এদিকে ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কোনো বিদেশি শক্তি ‘মাস্ট’ বা অবশ্যই শব্দটি ব্যবহার করতে পারবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্রের আমলের ইরান শাহের শাসনের ইরান থেকে আলাদা। গত ৪৭ বছরে কোনো বিদেশি শক্তি, তা সে প্রাচ্য বা পাশ্চাত্যের হোক, ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ‘মাস্ট’ শব্দটি ব্যবহার করতে পারেনি।

সূত্র: আল-জাজিরা ও দ্য ডন

একিউএফ