Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeযুবরাজ-পোলার্ডদের পাশে নেপালের ব্যাটার

যুবরাজ-পোলার্ডদের পাশে নেপালের ব্যাটার

ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর বিষয়টি সামনে এলেই সবার আগে চলে আসে ভারতের যুবরাজ সিংয়ের নাম। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডকে টানা ছয় বলে ছয় ছক্কা মারেন তিনি। এরপর ২০২১ সালে কাইরন পোলার্ড শ্রীলঙ্কার বিপক্ষে গড়েন এই কীর্তি।

এবার নতুন করে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন নেপালের কুশল ভুর্তেল। জায়গা করে নিয়েছেন তিনি ইতিহাসের পাতায়। এশিয়ান গেমস কোয়ালিফায়ারে চীনের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা মেরেছেন তিনি চীনের বোলার চেন জুও ইউয়েকে।

সবমিলিয়ে ষষ্ঠ ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। আর নেপালের ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কার মালিক হলেন তিনি।

এর আগে ২০২৪ সালে কাতারের বিপক্ষে নেপালের দিপেন্দ্র সিং আইরে এই রেকর্ড গড়েন প্রথম নেপালি ব্যাটার হিসেবে।

২০ ওভারের ম্যাচে ভুর্তেলের ৪৩ বলে ১২৯ রানে নেপালের সংগ্রহ দাঁড়ায় ৩১৩ রান। সেই ম্যাচ তারা জিতেছে ২২১ রানের বিশাল ব্যবধানে।

আইএন