Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কোরবানির ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণে নেওয়া ৭২ ঘণ্টার কর্মপরিকল্পনার তৃতীয় দিন পর্যন্ত ১৮ হাজার ৩৪৪...
Homeযৌতুকের দাবিতে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী-ননদ

যৌতুকের দাবিতে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী-ননদ

যৌতুকের দাবিতে তানিয়া খাতুন নামে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ননদের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চাঁদ আলী ও তার বোন শান্তনা খাতুনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৮ মে) গভীর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে।

ভুক্তভোগী তানিয়া বলেন, যৌতুক হিসেবে একলাখ ৫০ হাজার টাকা চাঁদ আলী খাঁকে দেওয়া হয়। এরপরও প্রায়ই চাঁদ আলী ও তার বোন শান্তনা বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে স্বামী ও ননদ মাঝেমধ্যেই মারধর করেন। একপর্যায়ে দু’জন মিলে চুল কাটার মেশিন দিয়ে মাথা নাড়া করে দেন।

খবর পেয়ে আমার বাবা পরিবারের সদস্যরা থানায় নিয়ে আসে। পরিবারের সম্মতিতে স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামি চাঁদ আলী খাঁ এবং শান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শেখ মহসীন/এনএইচআর/জেআইএম