Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু। বুধবার (৬ মে) বিকেলে...
Homeরাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৫ মে) রাঙ্গুনিয়া থানাধীন লিচুবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নূরনবী (৫০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব-৭ জানায়, রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় নূরনবী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিজ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙ্গুনিয়া থানাধীন লিচুবাগান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নূরনবীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/জেএইচ