Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জনমদুখী আনোয়ারার খাবার-ওষুধের খরচ চলে ইট ভেঙে

চোখে মুখে ক্লান্তি আর কাঁপা কাঁপা হাতে লোহার হাতুড়ি দিয়ে একের পর এক ইট টুকরো করছেন। এরপর ওই টুকরো ইটগুলোকে বস্তায় ভরে সারিবদ্ধভাবে নিজের...
Homeলিভারপুলের সার্জারি প্রয়োজন, খুঁজতে হবে সালাহর বিকল্প

লিভারপুলের সার্জারি প্রয়োজন, খুঁজতে হবে সালাহর বিকল্প

সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন মনে করেন, আগামী গ্রীষ্মে লিভারপুলের স্কোয়াডে ‘অল্প কিছু সার্জারি’ করতে হবে। তবে তার মতে, দলটির সবচেয়ে বড় অগ্রাধিকার হবে বিদায় নিতে যাওয়া মোহাম্মদ সালাহর বিকল্প খুঁজে বের করা।

অভিজ্ঞ দুই খেলোয়াড় সালাহ এবং অ্যান্ডি রবার্টসন মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। এছাড়া গোলরক্ষক অ্যালিসন বেকারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, তিনি ইতোমধ্যে জুভেন্টাসের সঙ্গে ব্যক্তিগত চুক্তির শর্তে সম্মত হয়েছেন।

নতুন কোচ আর্নে স্লটের দলে রাইট-ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ড এবং আক্রমণভাগে নতুন খেলোয়াড় দরকার। তবে গত গ্রীষ্মে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করার পর ক্লাবের হাতে আর খুব বেশি অর্থ অবশিষ্ট আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়েন।

তিনি টকস্পোর্টকে বলেন, ‘দলে খুব বেশি পরিবর্তনের দরকার নেই, শুধু কিছুটা সার্জারি করতে হবে। গত বছর তারা প্রচুর টাকা খরচ করেছে। আমি জানি তারা অনেক খেলোয়াড় বিক্রি করেও টাকা তুলেছিল, কিন্তু সেই অর্থের বেশিরভাগই আবার খরচ হয়েছে। তাই আবার বড় অঙ্কের খরচ করার মতো অর্থ আছে কিনা সন্দেহ। তবে সবার আগে তাদের সালাহর বিকল্প খুঁজতে হবে।’

‘বর্তমান দলে সালাহর মতো ডান দিকের আক্রমণভাগের খেলোয়াড় নেই। সামনে খেলার জন্য অনেক অপশন আছে, কিন্তু ডান পাশে কার্যকর কেউ নেই’-যোগ করেন মাইকেল ওয়েন।

এদিকে অ্যালিসনের ভবিষ্যতের পাশাপাশি মিডফিল্ডার কুর্তিস জোনসকে নিয়েও আলোচনা চলছে। জানুয়ারিতেই তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টার মিলান এবং এবারও তাকে নিয়ে আগ্রহ রয়েছে বলে শোনা যাচ্ছে।

বুধবারের অনুশীলনে আলেকজান্ডার ইসাক, অ্যালিসন, ইব্রাহিমা কোনাতে এবং সালাহ—এই চারজনই অনুপস্থিত ছিলেন।

ইসাক গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সামান্য কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি। অন্যদিকে, স্লট গত শুক্রবার বলেছিলেন যে অ্যালিসন হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার খুব কাছাকাছি আছেন, তবে ক্লাবের প্রকাশিত অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি।

সালাহও হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠছেন। তবে তিনি আশা করছেন মৌসুমের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন। আর কোনাতের অনুপস্থিতির কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এমএমআর