Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

সীমান্তে হত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার...
Homeশুভেন্দুর শপথ অনুষ্ঠানে মমতা বললেন, ‘আমরা আবার স্বাধীন হলাম'

শুভেন্দুর শপথ অনুষ্ঠানে মমতা বললেন, ‘আমরা আবার স্বাধীন হলাম’

পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী মমতাশঙ্কর। শনিবার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, ‌‘মনে হচ্ছে আমরা আবার স্বাধীনতা পেলাম।’

তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মমতাশঙ্কর বলেন, ‘সবাইকে খুব খুশি লাগছে। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের ভালো হোক। আমাদের সৎ থাকতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে।’

তিনি আরও বলেন, অন্যায় দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে অভিনেত্রী মনে করেন, মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিন ব্রিগেডে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সেই পরিবেশ নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন মমতাশঙ্কর। তার ভাষায়, ‘আজ আমাদের মন খুশি।’

শুধু মমতাশঙ্করই নন, টলিউডের আরও অনেক শিল্পী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিনেতা ঋষি কৌশিকও জানান, রাজনৈতিক অনুষ্ঠানে এই প্রথম অংশ নিলেন তিনি এবং অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ নিয়ে চলছে নানা আলোচনা।

 

এলআইএ