Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চা বিরতির আগে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই...
Homeশেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরি শান্তর

শেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরি শান্তর

ব্যাটে রানের ফোয়ারা ছুটছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টেস্টে সবশেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে ব্যাট করতে নেমে উল্টো প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলে দিয়ে আদায় করে নিয়েছেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশ পার করেছে দুইশ রানের দলীয় সংগ্রহ।

যখন ব্যাটিংয়ে নামেন তখন ৩১ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। চাপের মুহূর্তের রক্ষণাত্মক ব্যাটিং না করে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পাকিস্তানের বোলারদের।

১২৯ বল খেলে আদায় করে নিয়েছেন সেঞ্চুরি। ইনিংসে এখন পর্যন্ত ১২টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি।

শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ আব্বাসদের তুলোধুনো করে ছেড়েছেন তিনি মিরপুরের হোম অব ক্রিকেটে।

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে পেয়েছিলেন শতকের দেখা। গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি।

উল্লেখ্য, বাংলাদেশের বোর্ডে এখন রান ২ উইকেটে ২০১।

আইএন