Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সবাইকে চমকে দিতে রাঁধতে পারেন কাঁঠালের বিচির ক্ষীর

ঋতুভিত্তিক ফলের মধ্যে কাঁঠাল যেমন জনপ্রিয়, তেমনি এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। সাধারণত ভর্তা, ভাজি বা তরকারিতে ব্যবহার করা হলেও কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা...
Homeসালাউদ্দিনকে মিস করবেন আশরাফুল

সালাউদ্দিনকে মিস করবেন আশরাফুল

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার গঠনের পেছনে কাজ করেছেন তিনি। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলেও দেড় বছরের মধ্যেই শেষ হয়েছে তার অধ্যায়। এবার তিনি যোগ দিচ্ছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে।

সালাউদ্দিনকে নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তার অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেছেন। শুক্রবার গণমাধ্যমে তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাই ছিলেন অনেক অভিজ্ঞ একজন কোচ, আমার অভিজ্ঞতাগুলো আমি উনার সাথে ভাগাভাগি করতাম। তারপরে হয়তোবা আমি খেলোয়াড়ের সঙ্গে ভাগাভাগি করতাম। সেই কাজটা এখনও করছি। সালাউদ্দিন ভাইকে সামনে নিশ্চিতভাবেই মিস করব, উনি আমাদের সাথে যেহেতু থাকছেন না।’

বাংলাদেশ দলের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স নিয়েও কথা বলেন আশরাফুল। বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিক রান করার দিকটি আলাদা করে তুলে ধরেন তিনি। আশরাফুলের ভাষায়, ‘গত চার টেস্ট ম্যাচে আমাদের সাতটা সেঞ্চুরি হয়েছে, প্রায় ১২ থেকে ১৪ টা অর্ধশতক হয়েছে এবং অর্ধশতকগুলাও বড় বড়। আপনি যদি দেখেন যে মুমিনুল ৯১ ও ৮২, সাদমান ৮০ করেছে। মুমিনুল টানা পাঁচ ইনিংসে পাঁচটা অর্ধশতক করেছে। তো এই জিনিসগুলা অবদান রেখেছে আমাদের ভালো খেলার পেছনে।’

জাতীয় দলের বর্তমান টেস্ট স্কোয়াডকে বেশ অভিজ্ঞ বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। তার মতে, অভিজ্ঞ ক্রিকেটার বেশি থাকায় কোচিং স্টাফের কাজও সহজ হয়ে যায়। আশরাফুল বলেন, ‘আমি বাংলাদেশ দলে ঢুকেছি ছয় মাস হয়েছে। আমাদের টেস্ট দলটা কিন্তু সবচেয়ে অভিজ্ঞ। আপনি যদি দেখেন যে আমাদের প্রায় চার-পাঁচ জন খেলোয়াড় আছে যারা পঞ্চাশের বেশি টেস্ট ম্যাচ খেলেছে। মুশফিক তার ১০০তম টেস্ট খেলেছে, মমিনুল ৭৮টি টেস্ট ম্যাচ খেলেছে। তো এই ধরনের একটা দল যখন খেলে তখন আসলে কাজ করাটা সহজ। কারণ তারা জানে তাদের কী করতে হবে।’

এসকেডি/আইএন