Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত...
Homeসিটি করপোরেশন অনুমোদন, উচ্ছ্বাসে ভাসছে বগুড়াবাসী

সিটি করপোরেশন অনুমোদন, উচ্ছ্বাসে ভাসছে বগুড়াবাসী

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে নিকার বৈঠকে অনুমোদন পেয়েছে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব। এ খবরে পুরো বগুড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে চলছে উচ্ছ্বাস ও অভিনন্দনের বন্যা।

স্থানীয়রা মনে করছেন, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের আধুনিক নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ, সড়ক যোগাযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‌‘বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সিটি করপোরেশন। অবশেষে নিকার বৈঠকে সেটি অনুমোদন পেয়েছে। এজন্য বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘এটি বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আধুনিক বগুড়ার রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এই অর্জন আসায় আমরা গর্বিত।’

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘বগুড়া সিটি করপোরেশন অনুমোদন হওয়ায় আমরা বগুড়ার মানুষ উচ্ছ্বসিত। এর মাধ্যমে উন্নয়ন বঞ্চিত বগুড়া আধুনিকায়নের দিকে আরও একধাপ এগিয়ে গেলো।’

এলবি/এসআর/জেআইএম