Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসিরাজগঞ্জে শিকলে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে শিকলে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ এলাকায় যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ মরদেহ উদ্ধার করেন। মরদেহের শরীরে কোনো বস্ত্র ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল ও শিকলে তালা লাগানো ছিল।

চৌহালী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক প্রবীর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহের শরীরে অতিমাত্রায় পচন সৃষ্টি হওয়ায় আঘাতের চিহ্ন সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।

এম এ মালেক/এএইচ/জেআইএম