Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি গ্রাহকদের

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন গ্রাহকরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ব্যাংকের...
Homeসেঞ্চুরির পথে অস্ট্রেলিয়ান বোলারদের কথা মাথায় ছিল হৃদয়ের

সেঞ্চুরির পথে অস্ট্রেলিয়ান বোলারদের কথা মাথায় ছিল হৃদয়ের

চলতি মাসেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা।

এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে তিনি বললেন, অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখেই ব্যাটিং করেছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১০৭ রানে হারিয়েছে মোহামেডান। ১০৬ বলে ১০১ রান করেন হৃদয়। ম্যাচ সেরার পুরস্কার হাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

ডিপিএলে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে হৃদয় বলেন, ‘অবশ্যই ওদের বোলিং খুব ভালো ছিল। যেহেতু সামনেই অস্ট্রেলিয়া সিরিজ আছে, মিরপুরে খেলা, এই মাঠেই খেলা হবে। সে কারণে চেষ্টা করেছি যতটুকু অস্ট্রেলিয়ার সাথে মিল রেখে খেলার, ওই সিরিজে কিভাবে খেলব, এই প্ল্যানটাই ছিল। সার্বিকভাবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’

অস্ট্রেলিয়া বড় নাম হলেও হৃদয় নিজেদের উপরই ভরসা রাখছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেকটা টিমই বড়। অস্ট্রেলিয়া হয়তো বড় নাম, কিন্তু আমাদের মাঠে আমরাও বড় টিম এবং শেষ কিছু সিরিজে, আমরা খুব আধিপত্যপূর্ণ পারফরম্যান্স করছি দল হিসেবে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আর বড় স্কোর করতে গেলে সবসময় ওপরের দিক থেকে রান করতে হয়। যদি আমাদের নিয়মিত টপ অর্ডার থেকে রান না আসে, সেদিন মিডল অর্ডারের দায়িত্ব থাকে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায়।’

দলকে জেতাতে পেরেই খুশি হৃদয়। অধিনায়কত্ব উপভোগ করছেন জানিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, টিমকে কন্ট্রিবিউট করতে পেরে খুব ভালো লাগছে। ব্যাটার হিসেবে আমার দায়িত্বই তো থাকে যে টিমকে কন্ট্রিবিউট করা। আমি সবসময় ওইটাই ট্রাই করি যে টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। আর গত বছরও ক্যাপ্টেনসি করেছি। এটা অবশ্যই উপভোগ করি।’

এসকেডি/এমএমআর